ঘটনাটি দুর্লভ, কিন্তু সত্যি। একটি কুকুর রক্ত দিয়ে জীবন বাঁচালো একটি বিড়ালের। আর এ ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। খবর স্কাই নিউজের।
নিউজিল্যান্ডের তেরেঙ্গেনার একটি হাসপাতালের ডাক্তার ভেট কিলার হিলার জানান, রোরি নামের একটি বিড়াল একটি ইঁদুর খায়। এরপর বিড়ালটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তাত্ক্ষণিকভাবে বিড়ালকে রক্ত না দিলে বাঁচানো সম্ভব নয়। ধারণা করা হয়, ওই ইঁদুরের শরীরে বিষাক্ত কোনো কিছু ছিল। অন্য কোনো বিড়ালের রক্ত খোঁজা হলেও ওই মুহূর্তে পাওয়া যাচ্ছিল না। অবশেষে ম্যাসি নামের একটি কুকুরের রক্ত দেয়ার সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হই, জানান ভেট। তিনি আরো জানান, কুকুরের শরীর থেকে ১২০মিলি লিটার রক্ত নেয়া হয়। এক ঘন্টা পর বিড়ালটি চেতনা ফিরে পায় এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ভেট বলেন, পশুপাখির মধ্যে রক্ত দানের বিষয়টি খুবই দুর্লভ। কিন্তু সেই দুর্লভ ঘটনাটিই ঘটেছে।
