সীমান্তে যুদ্ধবিরতি লংঘনের ঘটনায় পাকিস্তানের উদ্বেগ

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:০৩
গত বুধবার পাকিস্তান ভারতকে যুদ্ধবিরতি লংঘন বন্ধের আহবান জানিয়েছে। ভারতের ডেপুটি হাইকমিশনার গোপাল বাগলেকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে শাকমা সেকটরে ভারতের যুদ্ধবিরতি চুক্তি লংঘনের ব্যাপারে অবহিত করা হয়। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার নিহত এবং একজন সৈনিক গুরুতর আহত হয়েছেন। গোপালকে বলা হয়েছে ভারতের উচিত যুদ্ধবিরতি লংঘনের ব্যাপারে আন্তরিক হওয়া এবং আস্থা সৃষ্টি করে এমন পদক্ষেপ নেয়া। বুধবার মধ্যরাত থেকে কয়েকঘন্টা শেল নিক্ষেপ করে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি সেনাবাহিনী এই হামলাকে অনর্থক বলে অভিহিত করেছে। এমাসের ৬ তারিখ থেকে বার বার যুদ্ধবিরতি লংঘন করা হচ্ছে। তারই সর্বশেষ বলি হয়েছেন ক্যাপ্টেন সরফরাজ। গত কয়েক সপ্তাহে অনবরত যুদ্ধবিরতি লংঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় পাকিস্তানের পক্ষ থেকে যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। —খবর ডন সংবাদপত্রের