ফিলিস্তিনের সঙ্গে আলোচনা নাটকীয় সিদ্ধান্ত নিতে পারে ইসরাইল

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:০৪
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা ইসরাইলকে একটি নাটকীয় সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আলোচনায় যোগ দেয়া দেশটির শীর্ষ প্রতিনিধি জিপি লিভনি। মঙ্গলবার জেরুজালেমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শুরুর আগে ইসরাইল রেডিওকে দেয়া এক সাক্ষাত্কারে লিভনি বলেন, “আলোচনা শেষে ইসরাইলের পক্ষ থেকে নাটকীয় সিদ্ধান্ত অপেক্ষা করছে।”দুই পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপনের বিষয়ে তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তা প্রকাশ না করার বিষয়ে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানান তিনি।