টানা ৭২ ঘণ্টা কাজের পর মৃত্যু!

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:০৫
টানা ৭২ ঘণ্টা কাজের পর মৃত্যু ঘটেছে লন্ডন ইনভেস্টমেন্ট ব্যাংকের ২১ বছর বয়সী এক শিক্ষানবিসের। নাম মরিজ এরহার্ড। যুক্তরাজ্যের ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, জার্মানির মরিজ পড়াশুনা করতেন মিশিগান বিশ্ববিদ্যালয়ে। লন্ডনে ব্যাংক অব আমেরিকায় শিক্ষানবিস হিসাবে কাজ করছিলেন তিনি। এ কাজই তার কাল হল। -খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের। মরিজ গৃগী রোগে ভুগছিল। শাওয়ারের নিচে সে ঢলে পড়ে। পরে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।