সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে অবহিতকরণ সভা

আপডেট : ১৫ মে ২০১৯, ২২:০০

স্টাফ রিপোর্টার, রংপুর

উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ এবং সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণ এবং মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে রংপুরে এক আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার জেলা তথ্য অফিস, রংপুরের উদ্যোগে এবং কাউনিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গেদ্দো বালাপাড়ায় এ সভা হয়। সিনিয়র তথ্য অফিসার মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফত্ আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার প্রমুখ।