দৈনিক ইত্তেফাক পত্রিকার সাকুর্েলশন ম্যানেজার দীপক চন্দ্র রায়, তার সহকারী আনিসুর রহমান ও ড্রাইভার সালাম চট্টগ্রামের সীতাকুন্ডে ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন। অফিসের কাজ সম্পন্ন করে ঢাকায় ফেরার পথে সীতাকুন্ডের দক্ষিণ কুমিরায় ডাকাতরা তাদেরকে জিম্মি করে মোট ২৮ হাজার টাকা, তিনটি দামি মোবাইল ফোন সেট, একটি স্বর্ণের আংটিসহ সঙ্গে থাকা কাপড়-চোপড়ের ব্যাগ ছিনিয়ে নেয়। গত বুধবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। কিন্তু পুলিশের কোন টহল টিমের দেখা মেলেনি।
দীপক চন্দ্র রায় জানান, রাত ১২টার দিকে সীতাকুন্ডের দক্ষিণ কুমিরায় তাদের বহনকারী প্রাইভেট কারটি ডাকাতের কবলে পড়ে।
