মিরসরাইয়ের মিঠানালা স্কুলে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের আয়োজনে একটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষকরা অংশগ্রহণ করে। র্যালী শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মিঠানালা রাম দয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আলম, ব্লাস্টের মনিটরিং এন্ড ইভালুয়েশন কো-অর্ডিনেটর ফাহমিদা সুলতানা, ব্লাস্টের উপজেলা সুপারভাইজার ফৌজিয়া জাহান প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, গ্রাম আদালতে বিচারের দ্রুত নিষ্পত্তি হয়। এতে কোন পক্ষকেই টাকা খরচ করতে হয় না। গ্রাম আদালতের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দেয়ার জন্য শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের জন্য আহবান জানানো হয়।
