পড়াশোনা

অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ১৯:১৮
অ্যাভিয়েশন বর্তমান বিশ্বের সবচেয়ে আকর্ষণীয়, অত্যাধুনিক প্রযুক্তি, উচ্চ পারিতোষিক ও উচ্চ মর্যাদাসম্পন্ন একটি চাকরির ক্ষেত্র। চাকরির ক্ষেত্রটা দেশীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলব্যাপী বিস্তৃত। জানা যায়, শুধুমাত্র দক্ষিণ এশিয়াতেই আগামী ৫ বছরে প্রায় ২ লক্ষাধিক অ্যাভিয়েশন এক্সপার্টের প্রয়োজন হবে। তা ছাড়া মিডিলইস্টে রয়েছে অ্যাভিয়েশন এক্সপার্টদের ব্যাপক চাহিদা। শুধুমাত্র পেশাগত যোগ্যতা ও দক্ষতার উপর নির্ভর করে কর্মক্ষেত্রে উন্নত ভবিষ্যত্ নিশ্চিত করা যায়। আর এমনই ভাবনা থেকে এদেশে অ্যাভিয়েশন সেক্টর নিয়ে কাজ করছে অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি)। প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা জানায়, তারা গুণগত মানে বিশ্বাসী, সংখ্যাগত মানে নয়। তাই এই প্রতিষ্ঠানটি গুণগত মানের ব্যাপারে কোনো প্রকার আপস করে না। প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ, বাড়ি-৩৮, রোড-২০, সেক্টর-১১, উত্তরা, ঢাকা। ফোন : ০১৯৮৩৫৮৪২৩৯, ০১১৯১৭৯১৭৮০, ৮৯৯১২৪১। আর্ন্তজাতিক অ্যাভিয়েশন অঙ্গনে শ্রেষ্ঠত্বের পরীক্ষায় টিকে থাকার উপযোগী করে প্রত্যেক শিক্ষার্থীকে অত্যন্ত যত্নের সাথে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন এসিবি। অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ লন্ডনের স্বনামধন্য শিক্ষাবোর্ড অ্যাডেক্সেল কর্তৃক অনুমোদনপ্রাপ্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে অ্যাডেক্সেলের অধীনে অত্যন্ত সুনাম ও সফলতার সাথে ২টি কোর্স পরিচালনা করছে। দেড় বছর মেয়াদি কোর্স ২টি হলো—ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ও হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। একজন শিক্ষার্থী এনডি ও এইচএনডি শেষ করে এসিবিতে দুইবছর মেয়াদি বিএসসি ইন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েশন কোর্স সম্পূর্ণ করতে পারেন সুইজারল্যান্ডের রকফিন্ড ইউনিভার্সিটিতে এবং ২ বছর মেয়াদি বিএসসি ইন এয়ারক্রাফট ম্যানুফেকচারিং গ্র্যাজুয়েশন করতে পারেন চীনের সেনইয়ান অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে। উল্লেখ্য, সেনইয়ান অ্যারোস্পেস ইউনিভার্সিটি সরাসরি এসিবির বাংলাদেশের একাডেমিক পার্টনার। এসব কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা হলো—বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা ‘এ’ লেভেলে ৩.৫ (পদার্থ, রসায়নসহ) থাকতে হবে।