এয়ারলাইন্স এবং অ্যাভিয়েশন খাতে প্রতিনিয়ত বাড়ছে নতুন কর্মক্ষেত্র এবং আসছে পেশাগত নতুনত্ব। এদিক দিয়ে বিশ্বজুড়ে চাহিদাসম্পন্ন অ্যাভিয়েশন খাতে বেশ কয়েকটি প্রফেশনের যোগ হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। গ্ল্যামার পেশার আওতাভুক্ত অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট ক্রমশ একদিকে যেমন তরুণ প্রজন্ম আগ্রহের সাথে সম্পৃক্ত হচ্ছে একইসাথে এর চাকরির বাজার প্রসারিত হচ্ছে পুরো বিশ্বজুড়ে। এখানে যেমন উচ্চ বেতন পাওয়া যায় অন্যদিকে রয়েছে স্মার্ট জীবন যাপনের ধারা। জীবন গড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এসএসসি বা এইচএসসি পাসের পর। এখান থেকেই সঠিক পেশার বিষয় নির্বাচন করে লেখাপড়া করতে হয়। আর এক্ষেত্রে যদি একটু ভুল হয় তবে এর মাশুল দিতে হয় সারা জীবন ভর। যে কারণে এ দেশে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়েও বেকার জীবন বয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, লক্ষ করলে দেখা যাবে অর্ধেকেরও বেশি পেশাজীবী এক বিষয়ে পড়ালেখা করে অন্য বিষয়ে চাকরি করছে। এর পরে তার কর্মক্ষেত্র যেমন নিরানন্দ হয়ে পড়ছে একই সাথে সে দারুণভাবে পিছিয়ে পড়ছে। যে কারণে অনেক জনপ্রিয় বিষয় নিয়ে পড়াশোনা করেও ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয়ে পড়তে হচ্ছে শুধু সঠিক বিষয় নিয়ে লেখাপড়া না করার কারণে। এদিক দিয়ে সফল ক্যারিয়ার গড়তে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট হতে পারে সময়োপযোগী বিষয়। এটি হচ্ছে বিশেষ করে ক্যারিয়ার ভিত্তিক প্রফেশনাল কোর্স। এই ডিগ্রি অর্জন করে একজন শিক্ষার্থী নিজেকে বিশ্বব্যাপী দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এটি এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স যেখানে এয়ারলাইন্সের ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন—এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কনট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইন্স ফাইন্যান্স, এয়ারলাইন্স পলিসি ও আইন-কানুন; যেটি একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল ক্যারিয়ার। সর্বমোট খরচ পড়বে মাত্র ৭৫,০০০ টাকা। এখানে মোট ১৮টি বিষয় পড়ানো হয়। এটি একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স, যা মূলত এসএসসি বা ‘ও’ লেভেল পাসকৃত শিক্ষার্থী থেকে শুরু করে এইচএসসি বা ‘এ’ লেভেল গ্র্যাজুয়েটরা করতে পারেন। যেকোনো বিভাগ হতে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এ বিষয়ে পড়তে পারবেন। বিস্তারিত রয়েছে প্রধান ক্যাম্পাস :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ফোন :৮৯৯১৩৭১। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পরে। এর শিক্ষা পদ্ধতি গ্রহণের ধরন অনেক সহজ। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। বাংলাদেশে এই কোর্স পরিচালনা করছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি। এই কোর্স ছাড়াও কলেজটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড , বিটেক, এডেক্সেল এবং ইণ্টারন্যাশনাল একরিডিটেশন অরগানাইজেশনের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোসেপস ইঞ্জিনিয়ারিং, হায়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোসেপস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৩ মাস মেয়াদী এভিয়েশন ম্যানেজমেণ্ট, বিজনেস একাউন্টিং, ট্রাভেল ট্যুরিজ্যম টিকেটিং, এয়ারহোসেটস কেবিন ক্রু প্রভৃতি কোর্সে উচ্চ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে রয়েছে লাইফ এয়ার ক্রাফটের মাধ্যমে প্রকটিক্যাল সহ উন্নত শিক্ষা।
