পড়াশোনা

পড়ার বিষয় গার্মেন্টস ম্যানেজমেন্ট

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ১৯:২১
দিন বদলের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা ও রুচির পরিবর্তনও ঘটেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো পোশাক -পরিচ্ছদেও এসেছে নতুনত্বের ছোঁয়া। আর এসব পরিবর্তন যারা করবে তাদের সম্পূর্ণ আধুনিক ধারায় হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ দিয়ে দেশের বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিজিএমআই)। বাংলাদেশ গার্মেন্টস সেক্টর থেকে প্রতি বছর হাজার হাজার বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর এই সেক্টরের প্রতি আগ্রহীদের সফলভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিএমআই। অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর উপর ১ বছর মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। ৬ মাসের কোর্স সম্পন্ন করতে ১২,৫০০ ও এক বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে। এখানে শিক্ষার্থীদের শেখানো হয় পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রং, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজামশন ইত্যাদি বিষয়। শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যেন বাস্তব ক্ষেত্রে তারা জড়তা কাটিয়ে উঠতে পারে, কথাবার্তায় ভাষাগত ক্রুটিমুক্ত হয় এবং সর্বোপরি চাকরির বাজারে একজন যোগ্য কর্মী হয়ে ওঠে। বিজিএমআইতে প্রফেশনাল কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্টস বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেমন ফ্যাশন ডিজাইনে ইন্ট্রুডাকশনে—টু ফ্যাশন, অ্যালিমেন্টস অব ডিজাইন, টেক্সাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সটাইল টার্মিনলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সিস্টেম প্রভৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। যারা এসব বিষয়ে পড়াশোনা শেষ করেছে এবং রয়েছে জব এক্সপেরিয়েন্স তাদের দিয়েই শিক্ষা দেওয়া হয়। এসব বিষয়ে আরও জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বিজিএমআই, বাড়ি-৪, রোড-১২, সেক্টর ৬, উত্তরা, ঢাকা। ফোন :০১৯১১৫৬২৬৭৭, ৮৯২১২৯৫। এসব বিষয়ে প্রশিক্ষণের পর গার্মেন্টস সেক্টরে, বুটিক হাউসগুলোতে চাকরিসহ বিজনেস করা যেতে পারে । প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআইয়ের সিইও মো. মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সব সময় পর্যাপ্ত পরিমাণ লোকবল প্রয়োজন হয় তাই এর চাহিদা কখনও শেষ হবে না।’ তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে আরও জানান, তিনি বিজিএমআই’কে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান যেন শিক্ষার্থীরা এই বিষয়গুলো পড়তে আরও উত্সাহ পায় এবং গার্মেন্টস সেক্টরকে আরও সমৃদ্ধ করে। ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে এইচএসসি বা সমমান এবং মার্চেন্ডাইজিং ও এইচআর কোর্সে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েটে হতে হবে।