নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাহবুব জনকল্যাণ সোসাইটি কর্তৃক এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান ও শিক্ষা কার্যক্রমকে অধিক সমপ্রসারণের লক্ষ্যে গতকাল সান্দিকোনা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অরুন চন্দ্র রাহা। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা ঢাকার র্যাক গ্রুপের জিএম ও আইন উপদেষ্টা কেন্দুয়ার সন্তান মাহবুবুর রহমান জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সান্দিকোনা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, মাসুদুল আলম টিটু, মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট বাউল শিল্পী জহিরুল ইসলাম স্বপন এবং সাইদুর রহমান ভুইয়া রুবেল। বিশেষ অতিথি মাহবুবুর রহমান তার বক্তব্যে কেন্দুয়া উপজেলার বিশেষ করে সান্দিকোনার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে তিনি ঢাকায় কাজ শুরু করেছেন এবং প্রতি বছর ৪০ থেকে ৫০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন বলে জনান। সভা শেষে দেশের বিশিষ্ট বাউল শিল্পী নেত্রকোনারই আর এক কৃতী শিল্পী কুদ্দুস বয়াতী বাউল সঙ্গীত পরিবেশন করেন।
