ফিলিপাইনে বন্যায় ৬ লাখ মানুষ গৃহহীন

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:০৩
ফিলিপাইনে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার কারণে শুক্রবার আনুমানিক ছয় লাখ লোক অস্থায়ী আশ্রয় শিবির অথবা আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছে। দেশটিতে কয়েক দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জোসেফিনা টিমো টিও এফপিকে বলেন, রাজধানী ম্যানিলা থেকে বন্যার পানি কমে যাবার একদিন পরও উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের কারণে মধ্যাঞ্চলীয় লুজনে বন্যার পানি নেমে যেতে বিলম্ব হচ্ছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বাহিনীর আঞ্চলিক প্রধান জোসফিনা টিমোটিও এএফপিকে বলেন, ‘জলাবদ্ধতার কারণে আটকে পড়া কৃষক ও জেলেরা এখনো তাদের বাড়ি ফিরতে অথবা কাজ শুরু করতে পারছে না। আমরা এখনো তাদের প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করে যাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘এটা নিম্নাঞ্চল এবং প্রতি বছরই এখানে এমনটা ঘটে। এভাবেই এ এলাকার অনেক বাসিন্দা বেঁচে থাকে। স্থানীয় সরকার ত্রাণ সরবরাহে যথেষ্ট সংগঠিত।’