দৌলত্গঞ্জ স্থলবন্দরের উদ্বোধন হবে আজ

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৩
দীর্ঘ ৪৮ বছর পর আজ শনিবার দৌলত্গঞ্জ স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হবে। বিকাল ৩টায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি হিসাবে চ্যাংখালী সীমান্তে এ স্থলবন্দরের উদ্বোধন করবেন। ১৯৪৭ সালে দৌলত্গঞ্জ-মাঝদিয়া শুল্ক ষ্টেশনটি চালু করা হয়। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় এটি বন্ধ করে দেয়া হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের মুখ সরকার অবশেষে গত ৩১ জুলাই একটিকে স্থলবন্দর হিসাবে ঘোষণা দেয়। এ খবরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্সাহ বিরাজ করছে। উল্লেখ্য, এ উদ্বোধন কেবলমাত্র বাংলাদেশের পক্ষ হতে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের পক্ষ হতে এখন পর্যন্ত এ স্থলবন্দরটি উদ্বোধনের বিষয়ে তেমন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা যায়।