কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি হরিণের মাংসসহ ৩ জনকে আটক করেছে। কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুবীর দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কালিকাপুর মেরির রাস্তার মোড় এলাকা থেকে মাংসসহ তাদের কে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার তেঁতুলতলার চর গ্রামের মৃত মোহন মোড়লের পুত্র গনি মোড়ল (৫৫), পাইকগাছা উপজেলার শাহপাড়া গ্রামের মোকছেদ আলীর পুত্র ফারুক (৩৫) ও মৃত তাবার গাজীর পুত্র মজিদ গাজী (৩০) । বন আইনে মামলা করা হয়েছে।
