রাষ্ট্রপতি চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন আজ

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৬
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার চোখের ফলোআপ চিকিত্সার জন্য আজ শনিবার রাতে সাত দিনের জন্য সিঙ্গাপুর যাবেন। সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চক্ষু চিকিত্সার পাশাপাশি তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও স্বাস্থ্য পরীক্ষা করাবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম একথা বলেন। রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। তিনি ৩১ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তার সহধর্মিণী রাশিদা খানম থাকবেন। এছাড়া তার সফরসঙ্গীদের মধ্যে থাকছেন- রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মঞ্জুর হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ, ব্যক্তিগত সচিব সম্পদ বড়ুয়া ও রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিত্সক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মোতাহার হোসেন।