রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২২:১৪
মজিবর রহমান হাওলাদার বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান হাওলাদার (৭৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল সকালে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।