ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে সাবধান থাকতে হবে

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২২:৫৬
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, যারা নিজেদের ঈমানদার দাবি করে; অথচ অন্যদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, অপপ্রচার চালায় - তারা ধর্ম ব্যবসায়ী ও ধর্ম চোর। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। গতকাল শুক্রবার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও সিরাজুল ইসলাম আলীম মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থী ওলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক প্রমুখ।