গতকাল শুক্রবার কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা জেপি সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেপি নেতা শাহ আলম তালুকদার,মতিউর রহমান, অধ্যক্ষ আঃ সামাদ,খান মোঃ বাচ্চু,শাজাহান মোল্লা, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, ইউপি সদস্য আবুল বাশার প্রমুখ। বক্তারা দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানিয়েছেন।
