আফগানিস্তানে ১৬ গ্রামবাসীকে হত্যার দায়ে এক মার্কিন সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেদেশের সামরিক আদালত। শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। দণ্ডিত সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট রবার্ট ব্যালেস ইরাক ও আফগানিস্তানে চার দফায় যুদ্ধে অংশ নিয়েছিলেন।
২০১২ সালের মার্চের এক রাতে তিনি আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ১৬ জন গ্রামবাসীকে হত্যা করেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু, যাদের বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল। গত জুনে রবার্ট ব্যালেস সামরিক আদালতে হত্যার দায়ে অভিযুক্ত হন।
