হিরোশিমা ও নাগাসাকিতে নিহতদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে জাপানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল ইসরাইল। সমপ্রতি ফেসবুকে ইসরাইলের অনলাইন পাবলিক ডিপ্লোমেসির কর্মকর্তা ড্যানিয়েল সিম্যান ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতি উত্সব নিয়ে অবজ্ঞাসূচক মন্তব্য করেন । -খবর ডন ডটকমের।
পরে ইসরাইলে নিযুক্ত জাপানের অ্যাম্বেসেডর হিডেও সাটো এর জন্য ইসরাইলকে ক্ষমা চাওয়ার আহবান জানায়। সিম্যান ফেসবুকে স্ট্যাটাস দেন,হিরোশিমা ও নাগাসাকিতে যা হয়েছে তা জাপানের আক্রমণাত্মক কর্মকাণ্ডের ফল। পরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকব আমিদ্রর ইসরাইলের পক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রকাশ করেন।
