সংবাদ কণিকা

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২১:২৮
আকাশপথে দ্রুতগতির ইন্টারনেট আকাশপথে যাতায়াতের সময় অনেক বিমানেই ওয়াই-ফাই সংযোগ পাওয়া যায় না। আবার অনেকসময় পাওয়া গেলেও ওয়াই-ফাই খুব ধীরগতিতে কাজ করে। তবে ২০১৪ সাল নাগাদ বিমানের অভ্যন্তরে সহজেই দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা করা সম্ভব হবে। যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম বিমানের জন্য এক নতুন উপগ্রহ ব্যবস্থা নিবন্ধন করার প্রস্তাব দিয়েছে। এ উপগ্রহ ব্যবস্থা নিবন্ধিত হলে বর্তমানে বিমানে ইন্টারনেট সংযোগের যে গতি রয়েছে, তা দশগুণ বৃদ্ধি পাবে। —বিবিসি ইন্দোনেশিয়ায় সবুজ স্কুল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে রয়েছে একটি সবুজ স্কুল। উবুদ শহরের দক্ষিণে এক বাঁশ বাগানের ভিতর এর অবস্থান। এখানে কোন পাকা স্কুল ভবন নেই। তবে আট হেক্টর এলাকা জুড়ে তৈরি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় রয়েছে ক্লাসঘর। পরিবেশগত বিভিন্ন বিষয় ছাড়াও সবুজ স্কুলে গণিত, ব্যাকরণ, দর্শন কিংবা পদার্থবিদ্যার মতো সাধারণ বিষয়ও পড়ানো হয়। —ডয়েচে ভেলে বিপজ্জনক গ্রহাণুর সন্ধানে ভবিষ্যতে কোন গ্রহাণুর আঘাতে পৃথিবীর মারাত্মক ক্ষতি হতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। সেই বিপদ এড়াতে মার্কিন মহাকাশ সংস্থা নাসা নতুন উদ্যোগ শুরু করছে। নাসার পরিকল্পনার বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে টেলিস্কোপটি এমন সব গ্রহাণুর খোঁজ করবে, যেগুলো পৃথিবীর সঙ্গে সংঘাতের পথে যেতে পারে। এমন কিছু ধরা পড়লে সেখানে রোবোটসহ আরেকটি মহাকাশযান পাঠানো হবে। —রয়টার্স অ্যামাজনের আওয়া উপজাতি ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের রেন ফরেস্টের আওয়া উপজাতি বিপন্ন হয়ে উঠছে। কাঠুরে ও বসতকারীদের চাপে তাদের বসবাসের জায়গা সংকুচিত হচ্ছে। সারভাইভাল ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠন তাদের স্বার্থরক্ষায় এগিয়ে এসেছে। ১২শ’ বর্গ কিলোমিটার ঘন জঙ্গল, লুক্সেমবুর্গের অর্ধেক আয়তনের সমান। গোটা বিশ্বের চোখের আড়ালে এখানে আওয়া উপজাতির বসবাস। শিকার ও খাদ্য সংগ্রহ করেই তাদের দিন চলে। —ডয়েচে ভেলে