নিজের সন্তান ও বাবার মরদেহ চিহ্নিতকরণ ও চিকিত্সকদের কাছ থেকে মৃত্যুর সনদ পাওয়ার পরেই সমাহিত করা হয়েছিল জ্যাকসন শ্যারোলেনকে। কিন্তু ১৩ দিন পর সেই মহিলা না কি আবার জীবিত ফিরে এসেছে! খবর হাফিংটন পোস্টের।
যুক্তরাষ্ট্রের পশ্চিম ফিলাডেলফিয়ার বাসিন্দা শ্যারোলেনকে গত ৩ আগষ্ট কলোনিয়াল মেমোরিয়াল পার্কে সমাহিত করেন সন্তান এবং মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা। কিন্তু কবর দেওয়ার ১৩ দিন পর ফিলাডেলফিয়ার একটি মানসিক হাসপাতালে তাকে চিকিত্সা নিতে দেখা যায়। চলতি বছর শ্যারোলিন (৫০) হারিয়ে যান। এরপর্ পুলিশ এক নারীর মৃতদেহ পায় এবং পরিবারের সদস্যরা তাকে সনাক্ত করেন। এমনকি তার সন্তান এবং মা-বাবার বিবরণের সঙ্গে ওই মৃতদেহের আকৃতির মিল পাওয়া যায়। মেডিকেল সনদ পাওয়ার পর তাকে কবর দেয়া হয়। শারোলেনের বাবা ডেভ মিন বলেন, আমি আমার স্ত্রীকে ফোন করে দুঃখজনক সংবাদটি ?জানিয়েছিলাম। ১৩ দিন পর তার নাতি ট্রাভিস জানান, মা বেঁচে আছেন এবং তাকে কেন্দ্রীয় ফিলাডেলফিয়ার একটি মানসিক হাসপাতালে দেখতে পেয়েছেন তিনি। হাসাপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, হঠাত্ করেই এই মহিলা হাসপাতালে আসেন।
