নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়েরকৃত দ্রুত বিচার মামলার পলাতক আসামি ৪ জন জামায়াত-শিবির কর্মীকে কোতয়ালী পুলিশ আটক করেছে। রবিবার ভোরে কোতয়ালী পুলিশ শহরের লালবাগ মহল্লার মেহেরাব আলী, রশিদুল ইসলাম, সুইহারী এলাকার রাকিউল ইসলাম ওরফে রনি ও রাজবাটী এলাকা থেকে হাসান আলীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
