একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন লাইব্রেয়ািন যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তারই আলোকেই প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়ে একজন করে সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ দেয়া হয়েছে। তেমনি ভাবে প্রত্যেক মাদরাসায় দাখিল পর্যায়ে না হলেও আলিম পর্যায়ে ১জন করে সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ দেবার ব্যবস্থা করতে মাননীয় শিক্ষামন্ত্রী সমীপে আকুল আবেদন জানাচ্ছি।
এ কে এম মহিউদ্দিন
কুমারখালী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা,
কুমারখালী, কুষ্টিয়া
