আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা আজ

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২২:৫৬
আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সভায় বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা হবে। জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকাল ৪টায় জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করবেন। গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।