বেতনভাতা বৃদ্ধির দাবিতে গতকাল রবিবার রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী জানায়, সকাল আটটার দিকে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়কে সব ধরনের যান চালাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে ব্যর্থ হয়ে সকাল সাড়ে দশটার দিকে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুেঁড় ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
