ভ্যাক্সিন চালুর নির্দেশ

সংক্রামক ব্যাধি হাসপাতালে মেডিসিন কনসালটেন্ট নিয়োগ

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২৩:০৪
মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে মেডিসিন কনসালটেন্ট নিয়োগ এবং কুকুরের কামড়ের আরআইজি ভ্যাক্সিন সরবরাহের নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সংক্রামক ব্যাধি হাসপাতাল নিয়ে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত “ভ্যাক্সিন নেই, কুকুরে কামড়ানো রোগী নিয়ে বিপাকে চিকিত্সকরা” শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতর থেকে এ নির্দেশ দেয়া হয়। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, সংক্রামক ব্যাধি হাসপাতালে গতকালই মেডিসিন কনসালটেন্ট পদে নিয়োগ দেয়া হয়েছে। কুকুরে কামড়ানোর রেবিস ইমোনোগ্লোবিন ভ্যাক্সিন (আরআইজি) সরবরাহ করার নির্দেশ দেয়া হয়েছে। যেখানে কুকুরে কামড়ানো রোগী বেশি আসবে, সেখানে ভ্যাক্সিন সরবরাহ নিশ্চিত করতে হবে। বিশেষ করে কুকুরে কামড়ানোর ক্ষতস্থানের জীবাণু ধ্বংস করার আরআইজি ভ্যাক্সিন সরবরাহ করতে হবে। এ ভ্যাক্সিন ব্যতীত জীবাণু ধ্বংস সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। দীর্ঘদিন ধরে সংক্রামক ব্যাধি হাসপাতালে আরআইজি ভ্যাক্সিন সরবরাহ নেই বলে ডাক্তাররা জানিয়েছেন।