মি ক্স ভে জি টে ব ল নু ড ল স
উপকরণ :নুডুলস ১ প্যাকেট, বাধা কপি কিউব কাট ৫০০ গ্রাম, গাজর পাতলা লম্বা করে কাটা ২৫০ গ্রাম, ফুলকপি ৪০০ গ্রাম, মুরগি ২০০ গ্রাম, রসুন ছেঁচা ৪ কোয়া, পেঁয়াজ কলি ৫০ গ্রাম, কাঁচা মরিচ ৭টা, ডিম ১টা, চিংড়ি ১০ পিস (মাঝারি), সয়াসস ৪ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি :নুডুলস লবণ ও কয়েক ফোঁটা তেল দিয়ে সিদ্ধ দিন। সবজিগুলো হালকা ভাব দিয়ে নিন। কড়াইতে তেল দিন তাতে রসুন দিয়ে হালকা ভাজুন। এরপর মুরগি দিয়ে ভাজতে থাকনে। মুরগির হালকা কালার হলে ডিম, চিংড়ি একে একে দিয়ে ভাজতে থাকুন। ২ মিনিট পর সবজি দিন ও তিন টেবিল চামচ পানি দিয়ে ভাজতে থাকুন। এরপর কাঁচা মরিচ ও নুডলস দিন। সয়াসস, টেস্টিং সল্ট ও লবণ দিয়ে জোরে জ্বাল দিয়ে ভাজতে থাকুন। এরপর নামিয়ে পরিবেশন করুন।
ই টা লি য়া ন স্প্যা গি টি
উপকরণ :স্প্যাগিটি ১ কাপ, টমেটো ১/২ কেজি, বেসিললিফ গুঁড়া ১ চা চামচ, অরিগেনো ১ চা চামচ, টমেটো সস ১০০ গ্রাম, কাঁচা মরিচ কুচি ৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ২০০ গ্রাম, রসুন কুচি ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি :আস্ত টমেটো সিদ্ধ দিন। টমেটোর উপরে ছোকলা ছিলে ফেলুন। কুচি করে নিন। কড়াইতে তেল দিন, রসুন পেয়াজ দিয়ে হালকা ভাজুন। সিদ্ধ টমেটো দিন ও টমেটো সস, কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন। তারপর হাফ কাপ পানি দিন, বেসিললিফ ও অরিগেনো, লবণ দিয়ে ১০ মিনিট জ্বাল দিন। স্প্যাগিটি পানি, লবণ দিয়ে সিদ্ধ করুন। পানি ছেকে ফেলে ২ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন। প্লেটে স্প্যাগিটি ও তার উপর টমেটো সস দিয়ে দিন। রেডি হয়ে গেল ইটালিয়ান স্প্যাগিটি।
স্প্যা গি টি উ ই থ বি ফ অ্যা ন্ড ক্যা প সি কা প
উপকরণ :স্প্যাগিটি ১ প্যাকেট, বিফ লম্বা করে কাটা (সিদ্ধ) ৫০০ গ্রাম, ক্যাপসিকাম লম্বা করে কাটা ২৫০ গ্রাম, টমেটো লম্বা করে কাটা ২৫০ গ্রাম, রসুন ৫ কোয়া কুচানো, পেঁয়াজ ১০০ গ্রাম, কাঁচা মরিচ ১০টা, তেল ১০০ গ্রাম, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ১/২ চা চামচ, সয়াসস ১০০ গ্রাম।
প্রণালি :স্প্যাগিটি লবণ ও তেল দিয়ে সিদ্ধ করুন। কড়াইতে তেল গরম করে তাতে রসুন ও পেঁয়াজ ভেজে নরম করে নিন। বিফ সিদ্ধ দিয়ে দিন। কাঁচা মরিচ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে একটু ভাজুন। এরপর স্প্যাগিটি দিয়ে লবণ, টেস্টিং সল্ট, সয়াসস দিয়ে ভাজুন। হয়ে গেল স্প্যাগিটি উইথ বিফ অ্যান্ড ক্যাপসিকাম।
সে ল পা স্তা উ ই থ
স সে জ ই ন ক্রি ম স স
উপকরণ :সেল পাস্তা ১ প্যাকেট, সসেজ কাটা ৩টা, রসুন ২ কোয়া, গোল মরিচ ১/২ চা চামচ, তেল ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ২ চা চামচ, দুধ ১ কাপ, চিনি ১/২ চা চামচ, মাখন ৫০ গ্রাম, ময়দা ১/২ টেবিল চামচ।
উপকরণ :সেল পাস্তা সিদ্ধ করে নিন। সসেজ সিদ্ধ করে কেটে নিন। কড়াইতে তেল ও মাখন দিয়ে, রসুন দিয়ে হালকা ভাজুন। তাতে ময়দা দিয়ে নাড়তে থাকুন এরপর দুধ দিয়ে ভালো করে নাড়ুন। চিনি দিন। সস ঘন হয়ে এলে পাস্তা ও সসেজ দিন। গোল মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন।
