সংবাদ কণিকা

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:০৩
পারমাণবিক ঘড়ি যুক্তরাষ্ট্রের কলোরাডোয় অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ স্ট্যান্ডার্ডসের বিজ্ঞানীরা একটি পারমাণবিক ঘড়ি তৈরি করেছেন। তাদের দাবি অনুযায়ী, এটিই বিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়ি। পারমাণবিক ঘড়িটি অন্যান্য ঘড়ির মতো নয়। এটি ব্যবহূত হবে বিভিন্ন বিজ্ঞান গবেষণার কাজে। এ সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন, বৈজ্ঞানিক গবেষণার জন্য পারমাণবিক এ ঘড়িটি বেশ নির্ভরযোগ্য। তবে এখনও ঘড়িটি নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন।—সিএনএন তারবিহীন চার্জার স্যামসাং ইলেক্ট্রনিক্সের গ্যালাক্সি স্মার্টফোন ডিভাইসে চার্জ করার উপযোগী তারহীন চার্জার এনেছে হেনরিম পসটেক নামের একটি প্রতিষ্ঠান। চার্জারটি সরবরাহ করার জন্য স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ চলছে তাদের। এ চার্জারটি বিশ্বমানের ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামে (ডব্লিওপিসি) ব্যবহারের উপযোগী। ইতিমধ্যে স্যামসাংয়ের সঙ্গে তারহীন চার্জারটি সরবরাহের জন্য যোগাযোগ সম্পন্ন করেছে নির্মাতা প্রতিষ্ঠান হ্যানরিম পসটেক।—রয়টার্স ব্রিটেনে হুমকির মুখে সিগারেট ব্যবসা ব্রিটেনে সিগারেট ব্যবসা হমকির মুখে। ব্যবসায়ীদের অনেকে অভিযোগ করছেন, তাদের এ ব্যবসায় বর্তমানে খুবই খারাপ অবস্থা বিরাজ করছে । কারণ হিসেবে তারা বলছেন, ব্রিটেনে সিগারেটের চোরাচালান এবং অবৈধ কেনাবেচা ব্যাপকভাবে বেড়ে গেছে। এ কারণে অনেকেই এত সস্তায় সিগারেট কিনতে পারছেন যে, তামাকজাত সামগ্রী বিক্রেতা দোকানগুলোর ব্যবসা পড়ে গেছে।—বিবিসি ফেইসবুক ক্যামেরা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন নিয়ে আসছে ফেইসবুক রেডি ক্যামেরা। ক্যাননের এ ক্যামেরাটিতে ‘ফেইসবুক’ বাটন থাকবে। ঐ বাটনটি দিয়ে ছবি তুলে তা সঙ্গে সঙ্গে সোশাল নেটওয়ার্ক ফেইসবুকে শেয়ার করা যাবে। এ ছাড়াও এতে ক্রিয়েটিভ মোড এবং ফেইসবুকের লোগোসম্পন্ন একটি বাটন থাকবে। এ বাটনটির সাহায্যেই সরাসরি ছবি ফেইসবুকে পোস্ট করা যাবে। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেপ্টেম্বরে এ ক্যামেরাটি বাজারে ছাড়া হবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ ডলার ৯৯ সেন্ট।—রয়টার্স