আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২৩:০৫
আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় আজ মঙ্গলবার থেকে আগামী ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন লাভে ইচ্ছুক দলের প্রার্থীরা ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র ক্রয় করতে পারবেন। ওইদিন সন্ধ্যায় সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাত্কার নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এ তথ্য জানান।