মুম্বাইয়ে এক মায়ের কাণ্ড

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২৩:১১
পরিবারে মা-বাবা সন্তানকে আগলে রাখে। সন্তান যাতে খারাপ পথে না যায় সেই চেষ্টায় অনেক মা-বাবা গলদঘর্ম হয়ে পড়েন। কিন্তু পৃথিবীতে পাষ্ল মাও আছে যে কিনা নিজেই তার মেয়ের কুমারিত্ব বিক্রি করে টাকা আয় করে। দু:খজনক হলেও সত্য ভারতের মুম্বাইয়ে এ ধরনের এক পাষন্ড মায়ের সন্ধান পাওয়া গেছে। ফরিদা নামের ওই মা তার ১৩ বছরের মেয়েকে বিভিন্ন যুবকদের কাছে পাঠায়। বিনিময়ে লাখ লাখ টাকা আয় করে। এক সমাজকর্মী গত বৃহস্পতিবার অটোতে যাচ্ছিলেন। এ সময় কথা প্রসঙ্গে মেহবুব ইসমাইল নামের চালক তাকে জানায়, তার কাছে একটি মেয়ে আছে যার সঙ্গে শারীরিক সম্পর্ক করা যাবে ইচ্ছামতো। একদিন রাখলে এক লাখ টাকা দিতে হবে তার মা কে। সমাজকর্মী তার পরিচয় না দিয়ে মানবাধিকার সংগঠন হারমোনি ফাউন্ডেশনের কাছে বিষয়টি জানান। ফাউন্ডেশন কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে পুলিশ সমাজকর্মীর মাধ্যমে অটো চালককে দিয়ে ফাঁদ পাতে। তারা অটো চালককে দশ হাজার রুপি অগ্রিম দেন। রবিবার তারা মুম্বাইয়ের কেসুয়ার মুম্বরা নামক এলাকার ফাতিমা প্যালেসের ছয় তলায় যান। ফরিদা তার মেয়েকে একদিনের জন্য বিক্রি করে এবং বাকি নব্বই হাজার রূপি দাবি করে। পরে পুলিশ ইসমাইল ও ফরিদাকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মেয়েটি কিছু বলতে চায়নি। ফরিদার স্বামী এ বিষয়ে অবগত কি না সেই বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।-মুম্বাই মিরর