জেলার বিশ্বনাথে বিএনপি আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৯২ জন নেতা-কর্মীকে মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়। এদিকে গতকাল সোমবার বিকালে দলের নেতা-কর্মীর মুক্তির দাবিতে উপজেলা সদরে মিছিল করে বিএনপি। পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক আহমদ নূরউদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এটিএম নূরউদ্দিন, আরব খান জামাল আহমদ, শ্রমিক দলের আহবায়ক মনির হোসেন, যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম, আলাল আহমদ প্রমুখ। সভায় আগামী ৩ সেপ্টেম্বর বিশ্বনাথে নেতাকর্মীর মুক্তি দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়।
