কচি-কাঁচার আসরের বন্ধুরা,
সবাই আমার শুভেচ্ছা নাও। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। বছর পেরিয়ে আমাদের সবচেয়ে বড় উত্সব আমাদের দ্বারপ্রান্তে। তাই আবার লেখা পাঠালাম। কিন্তু আমি খুব হতাশ হয়েছি। এত লেখা পাঠানোর পরও আসরে আমার লেখা ছাপা হয়নি। আমি বেশ কিছু আঁকা ছবি পাঠিয়েছি, তাও ছাপা হয়নি। প্রতি সপ্তাহের পাতায় নিজ লেখা ও আঁকা খুঁজি। কিন্তু পাই না। বন্ধুদের প্রতি এতো বিমুখ হলে কেন বুঝতে পারলাম না। তবু নিরাশায় থাকে একবিন্দু আশার আলো। আসলে বন্ধুদের পাশে থাকাই তো বন্ধুর কাজ। তাই হাল ছাড়িনি। আবারো লেখা পাঠালাম। অনুরোধ রইল ছাপিয়ে দিও। সময় বেশি হাতে নেই। পড়ার খুব চাপ। অথচ পারব না বন্ধুর হাত ছাড়তে। তাই শত কষ্টেও আছি আসরের পাশে সব সময়। বন্ধুদের ঈদের শুভেচ্ছা।
সুমনা আক্তার মীম
সদস্য নম্বর-১২৭৭
গোড়ান, ঢাকা।
