সংবাদ কণিকা

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:১৭
শ্রেণিকক্ষে মোবাইল ডিটেক্টর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে বার্কলি ভ্যারিট্রোনিক্স সিস্টেমস পকেটহাউন্ড নামের একটি গেজেট বানিয়েছে। শ্রেণিকক্ষে মোবাইল ফোন শনাক্ত করার জন্য পোর্টেবল সেলফোন ডিটেক্টরটি কাজ করবে। যখন কেউ কাছাকাছি মোবাইল ফোনটি নিয়ে আসবে তখন পকেটহাউন্ড গেজেটটি কম্পন ও আলোর মাধ্যমে সঙ্কেত দিবে। নির্মাতারা জানিয়েছে, এতে শিক্ষকরা সহজেই ক্লাসরুমের ভিতর মোবাইল ফোন ব্যবহারকারীদের সনাক্ত করতে পারবে। —ইয়াহু নিউজ নেইল পলিশেও ফেইসবুক ফেইসবুককে কেন্দ্র করে তৈরি হচ্ছে নানা সামগ্রী। তবে এবারই প্রথম বাজারে এসেছে ফেইসবুক নেইল পলিশ। এ নেইল পলিশটির নাম দেয়া হয়েছে সোশাল বাটারফ্লাই ব্লু। এ বছরের শুরু থেকেই এটি বিক্রি হচ্ছিল। ফেইসবুক নেইল পলিশের প্যাকেটে কিন্তু ফেইসবুকের কোন লোগো নেই। এর বদলে সাধারণ একটি ছোট প্রজাপতির ছবি ব্যবহার করা হয়েছে প্যাকেটটিতে। সোশাল বাটারফ্লাই ব্লু নামের এ নেইল পলিশটির দাম পড়বে চার ডলার ৯৫ সেন্ট। —রয়টার্স তাইওয়ানে নাইফ থেরাপি তাইওয়ানে এখন অদ্ভুত এক বডি ম্যাসাজ জনপ্রিয় হয়ে উঠেছে। নাইফ থেরাপি হিসেবে পরিচিত এই ম্যাসাজ মূলত ধারালো ছুরি ব্যবহার করে করা হয়। দু’হাজার বছর আগে চীনে উদ্ভব হয়েছিল এ থেরাপির। কিন্তু তাইওয়ানে এখন বেশ কয়েকটি জায়গায় জমে উঠেছে এই নাইফ থেরাপির ব্যবসা। —বিবিসি সূর্যাস্তে হবে বিয়ে লস এঞ্জেলসে অবস্থিত নিজ বাড়ি ‘বেল এয়ার ম্যানশনে’ সূর্যাস্তের সময় জাস্টিন থেরক্সের সঙ্গে বিয়ের অনুষ্ঠানটি করার পরিকল্পনা করছেন হলিউডি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। জানা যায়, নিজেদের বিয়ের কাজটি সেরে ফেলার জন্য আর তর সইছে না জেনিফার এবং জাস্টিনের। বিয়ের অনুষ্ঠানটি সাদামাটাভাবে নিজেদের নতুন বাড়িতে করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এখন এই হবু দম্পতিকে অপেক্ষা করতে হবে বাড়িটি মেরামতের কাজ শেষ হওয়া পর্যন্ত। —রয়টার্স