সাংবাদিক সাদেক খানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৫ মে ২০১৯, ২২:৪২

আজ ১৬ মে সাংবাদিক সাদেক খানের ৩য় মৃত্যুবার্ষিকী। তিনি ছাত্র জীবনে কমিউনিস্ট পার্টির ঢাকা জেলার নেতা ছিলেন। পরে তিনি সাংবাদিকতায় যোগ দেন। ১৯৬৩ সালে বাংলায় প্রামাণ্য চলচ্চিত্র ‘নদী ও নারী’ প্রযোজনা ও পরিচালনা করেন। ২০০২ সালে রাষ্ট্রীয় সম্মাননা ২১ শে পদক লাভ করেন। হলিডের কন্ট্রিবিউটিং এডিটর ছাড়াও তিনি অন্যান্য পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন।