আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন ঢাকা মহানগর উত্তর গুলশান-বনানী থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বুলবুল আহমেদ চৌধুরী। মঙ্গলবার তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে কটিয়াদী উপজেলার নিজ এলাকা ধুলদিয়া, বনগ্রাম, চান্দপুর, করগাঁও ইউনিয়ন হয়ে মানিকখালী ও পারদিয়াকুল বাজার এলাকায় গণসংযোগ করেন।
