কুমিল্লায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:১৭
সদর দক্ষিণ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সারোয়ার কামাল সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কুমিল্লা মহানগরীর সদর হাসপাতাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর দক্ষিণ মডেল থানার ওসি জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে হরতালে গাড়ি ভাংচুরের মামলাসহ থানায় ৪/৫টি মামলা রয়েছে।