অপহরণের সাত দিন পর ঝিনাইগাতী থানা পুলিশ অপহূত কিশোরী শারমীনকে ঢাকা মিরপুর এলাকা থেকে উদ্ধার করেছে। এ অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনের নামে মামলা দায়ের করা হলেও গতকাল মঙ্গলবার একজন গ্রেফতার হয়।
থানা সূত্রে জানা গেছে, শারমিন ১৪ আগস্ট অপহূত হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে থানা পুলিশ অনুসন্ধান চালিয়ে ঢাকা মিরপুর এলাকা থেকে ২১ আগস্ট শারমিনকে উদ্ধার করে।
জয়দেবপুরে অপহূত কিশোর
নরসিংদীতে উদ্ধার
নরসিংদী প্রতিনিধি জানান, অপহরণের তিনদিন পর জয়দেবপুরের অপহূত কিশোর সজীবকে নরসিংদীর ভেলানগর থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার নরসিংদীর সিআইডি পুলিশ তাকে ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার হয়।
গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার পশ্চিম ডগরী গ্রামের আবুল কাশেমের পুত্র সজীবকে অপহরণকারীরা নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে অপহরণ করে। পরে অপহরণকারীরা সজীবের মুক্তিপণ চেয়ে তার বাবা-মার কাছে ৩০ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় তার বাবা-মা জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গত সোমবার নরসিংদীর সিআইডি পুলিশ ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সজীবকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করে।
