তত্কালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও বিভিন্ন আন্দোলনে নেতৃত্বদানকারী ও পূর্ব পাকিস্তানের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক কর্মাধ্যক্ষ এম এ ওয়াদুদের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
ভাষা আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে তিনি ১৯৪৮ এবং ১৯৫২ সালে কারাবরণ করেন। ১৯৪৯ সালে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে বঙ্গবন্ধুসহ এম এ ওয়াদুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার পর ছাত্র আন্দোলনকে স্তিমিত করার জন্য তাকে পুনরায় কারারুদ্ধ করা হয়। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি তার একমাত্র মেয়ে এবং ডায়াবেটিক সার্জারিতে দেশের একমাত্র বিশেষজ্ঞ শল্য চিকিত্সক জাওয়াদুর রহিম ওয়াদুদ তার একমাত্র ছেলে। - প্রেস বিজ্ঞপ্তি
