বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় গতকাল মঙ্গলবার দশ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক তায়েফ উল হক জানান, বেনাপোলের পুটখালী বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের সাথে থাকা দালাল চক্র পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছে। এদের সকলের বাড়ি খুলনা, যশোর, চট্টগ্রাম ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
