ধর্ষণ মামলার মুখোমুখি চীনা জেনারেলের ছেলে

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:১০
দলগত ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন চীনের জেনারেলের কিশোর ছেলে। এই ঘটনায় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার এই ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবর অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৭ বছরের লি তিনায়ি আরো চার সহযোগীসহ বেইজিংয়ের একটি হোটেলে এক নারীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছেন। তিনায়ি’র পিতা চীনের জনমুক্তি ফৌজের (পিএলএ) জেনারেল লি শুয়ানজিয়াং। তিনায়ি’র মা মেঙ জি’ও পিএলএ’র খ্যাতনামা কণ্ঠশিল্পী। কিশোর তিনায়ি এবারই প্রথম আদালতের মুখোমুখি হলেন এমন নয়।