আফগান প্রেসিডেন্ট হামিদ কারাজাই পৃথক হামলায় পাঁচ ত্রাণকর্মীসহ ১২ বেসামরিক নাগরিককে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে কারজাই এ হামলার নিন্দা জানিয়ে বলেন, তালেবান ও তাদের বিদেশি মদদদাতারা চায় আফগানিস্তান চিরজীবনের মতো পরনির্ভরশীল ও দরিদ্র থাক। নিউইয়র্কভিত্তিক ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি (আইআরসি) মঙ্গলবার নিশ্চিত করেছে তাদের পাঁচ আফগান সদস্যকে রবিবার অপহরণের পর হত্যা করা হয়।
