টুইটার, নিউইয়র্ক টাইমস সিরিয়ার বাশারপন্থি হ্যাকারদের কবলে

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:১২
সিরিয়া সরকারকে সমর্থনকারী হ্যাকাররা গত মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমস, টুইটার ও দ্য হাফিংটন পোস্টের ওয়েব সাইটের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। হ্যাকাররা মূলত অস্ট্রেলিয়ান ইন্টারনেট কোম্পানি হ্যাকড করে। এই প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিচালনা করে থাকে। -খবর টাইমস অব ইন্ডিয়ার। দ্য সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামে হ্যাকারদের ওই গ্রুপটি এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশকারী বেশ কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইট হ্যাকড করে। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইটটি একেবারেই কালো হয়ে যাওয়ার আগ পর্যন্ত কোন পাঠক সেখানে প্রবেশ করলে হ্যাকারদের নিয়ন্ত্রিত সার্ভারে নিয়ে যেত। ওবামা প্রশাসন বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়ার পরপরই হ্যাকাররা এই কার্যক্রম চালায়।