মিসরের কায়রোতে কারফিউ অমান্য করার অপরাধে আটক দুই বাংলদেশি মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বেলায়েত হোসেন ও নাসির মজুমদার নামে এই দুই বাংলাদেশি গত ১৯ আগস্ট আটক হন। বেলায়েত হোসেন মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁর বাবার নাম রাজ্জাক চৌধুরী। আর নাসির মজুমদার কায়রোর একটি কারখানায় কাজ করতেন। ভিসা শেষ হওয়ার পরও তিনি দেশটিতে অবস্থান করছিলেন। আগামী বৃহস্পতিবার তাঁর বাংলাদেশে ফিরে আসার কথা। এছাড়া মোহাম্মদ সাইদ নামে অপর এক বাংলাদেশি যুবক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।
