মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকতার হোসেন স্বাক্ষরিত চিঠি পেয়ে গত সোমবারই তিনি তার কাজে যোগ দেন। মোনাখালী ইউনিয়নের জনসাধারণ তার যোগদানে স্বাগত জানান। এ উপলক্ষে ইউনিয়নবাসী মোটর সাইকেল র্যালি করে ও ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানায়। এ সময় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান রেকাবউদ্দীন, সাবেক প্যানেল চেয়ারম্যান রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
