কাঠালিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:২৫
জেলার কাঠালিয়া উপজেলায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে বলতলা নুরানী মাদ্রাসার শিক্ষক আবদুল মতিন হাওলাদারকে (৪৯) গতকাল বুধবার গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বলতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষিতা ছাত্রীর বাবা এনায়েত হোসেন গত মঙ্গলবার এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার বলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী (১১) গত সোমবার রাতে ছোট ২ বোনের সাথে ঘুমাচ্ছিল। এ সময় মাদ্রাসা শিক্ষক আবদুল মতিন হাওলাদার কৌশলে ঘরের খোলা জানালা দিয়ে ঢুকে তার মুখ চেপে ধরে পাশের নুরানী মাদ্রাসায় ওই শিক্ষকের থাকার কক্ষে ভয় দেখিয়ে আটকে রেখে সারা রাত পাশবিক নির্যাতন চালায়। পরে ভোর রাতে অসুস্থ অবস্থায় বাড়ির দরজায় ছাত্রীকে ফেলে রেখে যায়।