কাজী জাহান আরা বেগম
আরমানিটোলা নিউ গভর্মেন্ট গার্লস হাই স্কুলের শিক্ষিকা কাজী জাহান আরা বেগমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ঢাকার ২২/এ বুয়েট টিচারর্স কোয়ার্টার, বকশীবাজারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এম টি আলম
সাংবাদিক এম টি আলমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের নিজ বাস ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছে।
সৈয়দ মোহাম্মদ হাশেম
চট্টগ্রামের দৈনিক চট্টগ্রাম মঞ্চর সম্পাদক সৈয়দ উমর ফারুকের বাবা সাহিত্যিক সৈয়দ মোহাম্মদ হাশেমের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে চান্দগাঁওস্থ বাড়িতে দোয়া ও কোরআরখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে।
