টেকনাফ সীমান্তে ১১ মিয়ানমার নাগরিককে পুশব্যাক

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২৩:০৪
কক্সবাজারের টেকনাফের নাইট্যিং সীমান্তে ১১ জন মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্টগার্ডের কমান্ডার মাসুদুল করিম সিদ্দিকী জানান, গত মঙ্গলবার রাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশের চেষ্টা করলে সিজি স্টেশন টেকনাফের একটি টহলদল অভিযান চালিয়ে নাইট্যিং সংলগ্ন এলাকা থেকে একটি ছোট কাঠের নৌকাসহ ১১ জন রোহিঙ্গা আটক করে। পরে রাত ৩ টার দিকে আটককৃতদের ঐ নৌকাসহ মিয়ানমারে পুশব্যাক করা হয়। প্রেস বিজ্ঞপ্তি