গোপন বৈঠককালে মুলাদীতে জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার ২২ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার গাছুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আতাউর রহমানের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ ও দেলোয়ার হোসাইন সাইদীসহ মওদুদীবাদীদের লেখা বই ও সিডি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিএম কলেজের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের এক ছাত্রী রয়েছে। গ্রেফতারকৃতদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে তারা ঈদ পুনর্মিলন সভায় মিলিত হয়েছিল বলে পুলিশকে তথ্য দিয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি ডা. আব্দুর রহিম জানান, সংগঠনটির কর্মীরা যদি বৈঠকের নামে নতুন অপ-প্রচারের কৌশল নিয়ে থাকে তা হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
