ড্রোন হামলার পর সৌদিতে তেলের দাম ২% বেড়েছে

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:৪৭

সৌদি আরবের আরামকোর পাইপলাইনে ড্রোন হামলার পর দেশটিতে তেলের দর বাড়তে শুরু করেছে। মঙ্গলবার এই হামলার পরের দিন দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের দর বেড়েছে ২ শতাংশ। বিবিসির সংবাদ অনুযায়ী আন্তর্জাতিক বাজারেও তেলের দর ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭১.৫২ ডলারে উঠেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার পেছনে ইয়েমেনের জঙ্গিরা রয়েছে। তবে তেল উত্পাদনে এর কোনো প্রভাব পড়েনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরামকোর ওই পাইপলাইন বন্ধ রাখা হয়েছে।